About School
- Pages
- About School
একটি নিরাপদ ডে-কেয়ার এবং আদর্শ 'প্রি-স্কুল' আপনাদের প্রিয় সন্তানদের শারীরিক এবং মানসিক বিকাশে আশাতীত ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। সার্বিক বিষয় সামনে রেখে সামাজিক দায়বদ্ধতা থেকে ২০২৬ শিক্ষাবর্ষে ইফফাত গার্লস মিশন 'প্রি-স্কুল প্রতিষ্ঠিত করতে চলেছে।
ইফ্ফাত গার্লস মিশনের প্রি-স্কুল এন্ড ডে-কেয়ার-এর বৈশিষ্ট্য
১. খোলামেলা এবং আলোকোজ্জ্বল আধুনিক সুবিধা সম্বলিত সুপরিসর উন্নত পরিবেশ।
২. মাতৃমমতায় শিশুর সার্বক্ষণিক পরিচর্যা।
৩. বয়স, মেধা ও শারীরিক অবস্থা অনুযায়ী খেলাধুলা এবং আনন্দঘন পরিবেশে রুটিন অনুযায়ী প্রাথমিক শিক্ষাসহ ধর্ম ও নৈতিক শিক্ষাদানের ব্যবস্থা।
৪. শিশুমননের সুপ্ত প্রতিভা বিকাশ এবং মোটর স্কিল ডেভেলপ-মেন্টের প্রয়োজনীয় ব্যবস্থা।
৫. নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জ্ঞানগত স্তরের বিকাশ, শুদ্ধ-সুন্দর আচার-ব্যবহার, সামাজিকীকরণসহ বিভিন্ন সদাচার শেখানোর ব্যবস্থা।
৬. প্রতিটি শিশুকে গভীরভাবে পর্যবেক্ষণ এবং বয়স উপযোগী প্রয়োজনীয় পদক্ষেপ।
৭. খেলাধুলা ও নির্দোষ চিত্তবিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা।
৮. সিসি ক্যামেরা ও সরাসরি মনিটরিং এর মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা।
৯. অভিভাবকদের নির্দেশনা অনুযায়ী ছোট্ট সোনামনিদের নিয়মিত সুষম খাবার, বিশ্রাম ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের নিশ্চয়তা।
১০. শারীরিক সুস্থতা নিশ্চিত করার জন্য নিয়মিত প্রাথমিক মেডিকেল চেকআপ।
১১. Child-development বিষয়ে অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকামন্ডলীর মাধ্যমে ডে-কেয়ার এবং প্রি-স্কুল কার্যক্রম পরিচালনা।